এলপিজির দাম বাড়লো, জামায়াতের তীব্র প্রতিবাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২৬, ২২:৩২ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২২:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও অস্বাভাবিকভাবে বাড়ানো জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

জামায়াতের এই নেতা বলেন, আমি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
সরকারি এলপিজির দাম বাড়লো দ্বিগুণের বেশি, উন্নয়ন তহবিল গঠন
কোন এলপিজির দাম কত বাড়লো
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
সর্বশেষ খবর
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী