গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গাজীপুর চৌরাস্তার নাওজোর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে আবদুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ, আহাদের (১৯) ৫৫ শতাংশ, আশরাফুলের (২৬) ১৫ শতাংশ এবং নাঈমের (২৫) ৪ শতাংশ পুড়ে গেছে। 

তিনি আরও জানান, আবদুল্লাহ, আহাদ ও আশরাফুলকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিক্যাল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।