রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৬, ১১:৪২আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:৪২

রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। 

দগ্ধ হওয়া ব্যাক্তিরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। দগ্ধ‌দের ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। 

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, রাতের দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন। 

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্র জানায়, দগ্ধ‌দের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
কর্ণফুলীতে নোঙর করা ফিশিং ট্রলারে বিস্ফোরণ, ৬ জন অগ্নিদগ্ধ
একসাথে মরতে গাড়িতেই বোমা ফাটালেন সাবেক প্রেমিক, তারপর যা ঘটলো
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে
গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে
ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি হাসপাতালে
ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি হাসপাতালে
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড