মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার তিন তলা ভবনের ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজন মারা গেছেন। 

এর আগে মঙ্গলবার বিকালে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে জিদনীর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ ছিল। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ জিদনী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ আরেকজন লামিয়া বর্তমানে আইসিইউতে। তার অবস্থাও আশঙ্কাজনক।  

সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম। এ দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাবে না। 

গত ২৬ সেপ্টেম্বর রাতে দগ্ধ অবস্থায় পাঁচ কিশোরীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভ‌র্তি করা হয়। জানা গে‌ছে, ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

/এআইবি/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
সাংবাদিক তুহিনুল হক আর নেই
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
পর্যটন অর্থনীতি-১০: বিশ্বের দরবারে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলার সময় এখনই
পর্যটন অর্থনীতি-১০: বিশ্বের দরবারে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলার সময় এখনই
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো