ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম মো. শামিম (৩২)। শনিবার (৭ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।
শনিবার সকালে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা শামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, শামিমের গ্রামের বাড়ি সাভারের ধামরাই এলাকায়। তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।