ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩২

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও ভোগান্তির অভিযোগ শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এ সময় রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে ধরেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

আকতারুল ইসলাম জানান, দুদক চেয়ারম্যানের সঙ্গে পরিদর্শনে ছিলেন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, দুদক সচিব মো. সাইদুর রহমান খান এবং কমিশনের বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা। 

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। এ সময় তারা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

রোগী ও স্বজনরা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে চিকিৎসা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা এবং চিকিৎসাসেবায় অবহেলার বিষয়ও তুলে ধরেন তারা।

এসব অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান, কমিশনাররা ও সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনেও সারা দেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
সাবেক ডিসি ইব্রাহিমসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
সর্বশেষ খবর
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক