মদ-ইয়াবা-গাঁজাসহ রাজধানীতে গ্রেফতার ৫২০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 

এর মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬০২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, ৭টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।