ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৯০০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

বৃহস্পতি ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

শনিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও তিনটি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, পাঁচটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে দুটি বাস, একটি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা হয়।