দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৮:৫২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৫২

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড পাওয়া আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।

গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রুবেল। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আশফাক আজিজ রুবেল ওইদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন। একইসঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়। পরে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর​ একই আদালত রুবেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

মামলার রায়ে আসামি আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় তে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে রাজউকের সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক ধারায় তাদের ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখা টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে এবং উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ​তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারা থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আসামি শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দকৃত সেক্টর-০১, রোড-৪০৫, প্লট নম্বর-০১১ ও ০১৩-এই দুটি প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর গত ১ নভেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রুবেলের ভাই শওকত আজিজ রাসেল। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীকালে গত ১০ নভেম্বর হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পান তিনি।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৫৪৮ মামলা
সর্বশেষ খবর
খুব শিগগিরই ফল ভোগ করতে হবে, জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে: সারজিস 
খুব শিগগিরই ফল ভোগ করতে হবে, জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে: সারজিস 
এক মাস পর পদ্মা ব্যাংকের কী হবে?
এক মাস পর পদ্মা ব্যাংকের কী হবে?
রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা