কার্যক্রম নি‌ষিদ্ধ যুবলীগের সহ-সম্পাদক মুক্তা‌দিউর গ্রেফতার

কার্যক্রম নি‌ষিদ্ধ সংগঠন যুবলীগের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুক্তাদিউর রহমান শিমুলকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। 

বুধবার (২৫ ন‌ভেম্বর) দিবাগত মধ্যরা‌তে রাজধানী থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে ঢাকা মহানগর পুুলিশের ‌গো‌য়েন্দা বিভাগ। 

ত‌বে কেন বা কোন মামলায় মুক্তা‌দিউর‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে সে বিষ‌য়ে কিছু জানায়‌নি পু‌লিশ। 

ডিএম‌পির অ‌তি‌রিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) শ‌ফিকুল ইসলাম মুক্তা‌দিউর‌ রহমান‌কে গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, নানা মামলায় অ‌নে‌ক রাজনী‌তিক গ্রেফতার আছেন। মুক্তাদিউরও তাদের একজন।