শেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ভাগনে ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ২২:২৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২:২৮

রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪শ কোটি টাকার মালিক হিসেবে আলোচিত পিয়ন জাহাঙ্গীরের ভাগনে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (২৫ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত এই আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর, যিনি ৪শ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই জাহাঙ্গীরের ভাগিনা এই শিপন। ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তার ভূমিকা রয়েছে। এই মামলায় তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক।

ওই আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, ওই আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান প্রদান এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন মর্মে তদন্তে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়। এরপর তাকে এই মামলায় কারাগারে পাঠানো হয়। 

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময়বাদী সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করেন। 

আরও বলা হয়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
দিল্লির ক্যাফেতে সহকর্মীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩
অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
সর্বশেষ খবর
‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা
‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা
ছাত্রদল নেতা হত্যায় সেই আমেরিকা প্রবাসীর শপিংমলের ম্যানেজারের রিমান্ড আবেদন
ছাত্রদল নেতা হত্যায় সেই আমেরিকা প্রবাসীর শপিংমলের ম্যানেজারের রিমান্ড আবেদন
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য সঠিক নয়: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব 
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য সঠিক নয়: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব 
বন্ধ থাকবে আদানির এক ইউনিট, বিদ্যুৎ সরবরাহে কতটা প্রভাব পড়বে?
বন্ধ থাকবে আদানির এক ইউনিট, বিদ্যুৎ সরবরাহে কতটা প্রভাব পড়বে?
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন