মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসং‌যোগ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এতে কো‌নও হতাহতের খবর পাওয়া যায়‌নি। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

তিনি বলেন, আগু‌নে হতাহ‌তের কো‌নও তথ‌্য পাওয়া যায়‌নি। কারা দি‌য়ে‌ছে, সে‌টিও তাৎক্ষণিক জানা সম্ভব হয়‌নি।