দৈনিক বাংলা মোড়ে বাসে আগুন

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৮ নম্বর পরিবহনের একটি বাসে অগ্নিসংযাগ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তি‌নি জানান, ঘটনার তদন্তসহ জ‌ড়িত‌দের শনা‌ক্তের চেষ্টা চল‌ছে।