হারিয়ালি কাবাব

হারিয়ালি কাবাব

 

হারিয়ালি শব্দটার মানে হচ্ছে সবুজ। কাবাবের রঙ আবার কি করে সবুজ হবে এই নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হবে। কিন্তু কাবাবটা যদি হয় সবুজ সবজির তাহলে আর চিন্তা কি। শুধু মাছ মাংসের কাবাব দিয়ে আর কতদিন। এবার সবজির কাবাবও হোক।

উপকরণ:

পালং শাক-১০০ গ্রাম(সিদ্ধ করে বাটা)

কাঁচা মরিচ কুচি- ৪টি

আলু-৪টি (সেদ্ধ করে গ্রেট করা)

মটরশুটি-১ কাপ(সিদ্ধ)

ধনেপাতা কুচি -১ কাপ

কর্নফ্লাওয়ার-১ চা চামচ

আদা-১ চা চামচ

চাট মশলা-১ চা চামচ

লবণ- পরিমাণ মতো

তেল- পরিমাণ মতো

হারিয়ালি কাবাব-২

প্রণালী:

একটা বড় বাটিতে  তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ হাতের চাপে ছোট ছোট কাবাব বলের আকারে গড়ে নিন। ছ্যাঁকা তেলে ভেজে চাটনির সঙ্গে পরিবেশন করুন। চাইলে তাওয়ায় না ভেজে ওভেন ট্রেতে তেল ছড়িয়েও কাবাব বেক করতে পারেন। ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট বেক করলেই মুচমুচে কাবাব পাওয়া যাবে।

/এফএএন/