বয়স ৩০ পেরিয়ে গেলেই ত্বকে দেখা দিতে পারে বলিরেখা। চোখের নিচের অংশ কুঁচকে যাওয়া কিংবা ত্বকে ভাঁজ পড়ে যাওয়া থেকে রেহাই পেতে ব্যবহার করুন দুধ ও মধুর তৈরি ফেসপ্যাক। দুধে রয়েছে ভিটামিন ও প্রোটিন যা ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে ও ত্বককে রাখে কোমল। এই দুই উপকরণ একসঙ্গে ত্বক টানটান রাখে ও দূর করে বয়সের ছাপ। ফেসপ্যাকে সামান্য লেবুর রস মেশাতে পারেন। লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা। জেনে নিন কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক-
৩ টেবিল চামচ দুধ, ২ টেবিল চামচ মধু ও লেবুর রস একসঙ্গে মেশান। ভালো করে নেড়ে মিশ্রণটি ত্বকে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন মুখ। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করলে দূর হবে বলিরেখা।
/এনএ/