ব্রণ দূর হবে ঝটপট!

ব্রণ দূর হবে ঝটপট!

ব্রণ ও ব্রণের দাগ দূর করার জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন চমৎকার দুটি ফেসপ্যাক। এগুলো নিয়মিত ব্যবহার করলে কমে যাবে ব্রণ। জেনে নিন কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক-     

ডিম ও মধু
একটি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে ফেটিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর নিম সাবান দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।  

ডিম ও লেবু
একটি ডিমের সাদা অংশের সঙ্গে দুটি লেবুর রস মেশান। ভালো করে ফেটিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকনা তোলায়ে দিয়ে মুছে ফেলুন ত্বক। সপ্তাহে দুইবারের বেশি ব্যবহার করবেন না এই ফেসপ্যাক।  

/এনএ/