তৈলাক্ত ত্বকের স্ক্রাব

তৈলাক্ত ত্বকে ধুলাবালি জমে বেশি। ফলে ব্রণের সমস্যাও বেশি দেখা যায় এ ধরনের ত্বক। তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে কয়েকদিন স্ক্রাবিং করা জরুরি। ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি মরা চামড়া দূর করবে শসা, ওটমিল ও অ্যালোভেরা দিয়ে তৈরি বিশেষ এ স্ক্রাব। জেনে নিন কীভাবে তৈরি করবেন স্ক্রাব-

তৈলাক্ত ত্বকের স্ক্রাব

স্ক্রাবটি তৈরি করতে প্রয়োজন হবে ১টি শসা, ১ টেবিল চামচ ওটমিল ও ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল। প্রথমে শসা পেস্ট করুন। ওটমিল ও শসা একসঙ্গে মেশান। অ্যালোভেরার জেল মিশিয়ে নিন মিশ্রণে। পেস্টটি ধীরে ধীরে ঘষুন ত্বকে। ১০ মিনিট ঘষে আরও ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ত্বক।

/এনএ/