ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?

বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য নতুন সংযোজন, ‘ত্বকের যত্ন নিন’। যাতে প্রতি সপ্তাহে থাকছে ত্বক বিষয়ক নানা পরামর্শ। পরামর্শগুলো দেবেন ত্বক বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন। এবারের পর্বে থাকছে ‘বয়সের তুলনায় বুড়িয়ে যাওয়া’র যে বিষয়টি, সেটি নিয়ে। 

জীবনযাপন ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১০:১২আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:১২

বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন? 

অনেক সময় আমরা যেটাকে স্বাভাবিক অ্যাজিং ভাবি, সেটাই আসলে ‘প্রিম্যাচিউর অ্যাজিং’—অর্থাৎ প্রকৃত বয়সের আগেই ত্বকে বয়সের ছাপ পড়ে যাওয়া। এর কারণ বয়স বা সূর্যের ইউভি নয়, আজকের দিনে ইনফ্রারেড রে (আই আর), অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে আসা নীল আলো, দূষণ, মানসিক চাপ ও ঘুমের ঘাটতির পাশাপাশি অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস এবং অলস জীবনধারাও ত্বকের দ্রুত বার্ধক্যের বড় কারণ হয়ে দাঁড়ায়।

কারণ আছে আরও

এছাড়াও অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড ও ট্রান্স ফ্যাট গ্লাইকেশন বাড়িয়ে কোলাজেন দুর্বল করে, আর দীর্ঘসময় বসে থাকা রক্তসঞ্চালন কমিয়ে ত্বকে ডালনেস ও পাফিনেস তৈরি করে। দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহারে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, পিগমেন্টেশন ও নিস্তেজ ভাব দেখা দেয়। 

গবেষণায় ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

আধুনিক গবেষণায় অ্যাজিং-এর ৫টি গুরুত্বপূর্ণ হলমার্ক ধরা হয়। যেমন কোলাজেন লস, অক্সিডেটিভ স্ট্রেস, ক্রনিক ইনফ্ল্যামেশন, সেলুলার সেনেসেন্স এবং ডিএনএ ড্যামেজ। যা মিলেই ত্বককে আগেভাগে ক্লান্ত ও ঢিলে করে তোলে। 

সমাধান যেভাবে পেতে পারেন

স্কিন ব্যারিয়ার সুরক্ষা (মাইল্ড ক্লিনজার, সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড ও প্রতিদিন ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন) হলো প্রথম ধাপ।  পাশাপাশি পেপটাইড, নিয়াসিনামাইডের সাথে বাকুচিওল ব্যবহার করা যেতে পারে—যা রেটিনলের প্রাকৃতিক বিকল্প হিসেবে কোলাজেন স্টিমুলেশন করে তুলনামূলক কম ইরিটেশন সৃষ্টি করে। 

সোশ্যাল মিডিয়া থেকে সচেতন থাকুন

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোডাক্ট বায়াস—ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে প্রোডাক্ট বেছে নিলে ত্বকের ক্ষতি হতে পারে। ব্যক্তিগত ত্বকের ধরন, বয়স, খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল অনুযায়ী চিকিৎসকের পরামর্শে সঠিক উপাদান নির্বাচন করাই হলো সত্যিকারের অ্যাসথেটিক ওয়েলনেস। 

মনে রাখবেন...

হেলদি অ্যাজিং মানে বয়স থামানো নয়; বরং ভেতর ও বাইরে—দুই দিক থেকেই যত্ন নিয়ে প্রতিটি বয়সে ত্বককে প্রাণবন্ত, দৃঢ় ও আত্মবিশ্বাসী রাখা।

/এমএম/
সম্পর্কিত
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
বাইরে গেলেই কি সব সময় সানগ্লাস পরতে হবে
ঘাম ও দুর্গন্ধ রোধে প্রাকৃতিক ডিওডোরেন্ট কতটা কার্যকর
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু