ত্বকের যত্নে অ্যালোভেরা

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে ভেষজ অ্যালোভেরা। অ্যালোভেরার জেল ময়েশ্চারাইজার হিসেবে লোশন বা ক্রিমে মিলিয়ে দেওয়া হয়। এছাড়া অ্যালোভেরার জেল সরাসরি ত্বকে লাগালেও দূর হয় ব্রণ ও বলিরেখা।

ত্বকের যত্নে অ্যালোভেরা

জেনে নিন ত্বকের যত্নে অ্যালোভেরার বিভিন্ন ব্যবহার-

  • কনুই বা হাঁটুর কালো দাগ দূর করতে অ্যালোভেরার পাতার রস নারকেল তেলের মধ্যে মিশিয়ে লাগান। 
  • বলিরেখা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এজন্য কমলার খোসার গুঁড়া, চালের গুঁড়া, মধু ও তুলসি পাতার মিশ্রণের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে।
  • ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পারে অ্যালোভেরা। ব্রণের উপর অ্যালোভেরার জেল লাগিয়ে রাখুন সারারাত। পরদিন ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ। এছাড়া মুলতানি মাটি ও চন্দনের সঙ্গে মিশিয়ে লাগালেও চলে যাবে ব্রণ।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে অ্যালোভেরা।
  • ত্বক উজ্জ্বল করে অ্যালোভেরা।

/এনএ/