ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পারে গোলাপজল। গোলাপজলের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। নিয়মিত এগুলো ব্যবহার করলে দূর হবে ব্রণ।
জেনে নিন গোলাপজলের ফেসপ্যাক কীভাবে তৈরি করবেন-
- সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ডুবিয়ে ব্রণের উপর লাগান। ১ ঘণ্টা পর ত্বক ধুয়ে ফেলুন। ব্রণের পাশাপাশি দূর হবে ব্রণের দাগও।
- ১ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ ওটমিল, ১ টেবিল চামচ গোলাপজল, ১ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণ দূর করতে খুবই কার্যকর এটি।
/এনএ/