এই সিজনে জাম খেয়েছেন? খুব অল্পদিন থাকে জাম। সারা বছর জুড়ে জাম খেতে চান? তাহলে জ্যুস বা শরবত বানিয়ে খেতে হবে। বাজারে এখনও জাম পাওয়া যায়। কয়েক কেজি কিনে, চটকে জাম থেকে বিচি আলাদা করে নিন।
চটকানো ক্বাথ ডিপফ্রিজে স্টক করে রাখুন। সারা বছর জুড়ে খেতে পারবেন। ওয়ান টাইম গ্লাস বা আইস বক্সে নির্দিষ্ট শেইপে জাম জমান। তাহলে যখন যতটুকু দরকার বের করে নিয়ে আসতে পারবেন। বড় বাটিতে জমালে বাটিসহ বের করে ঠাণ্ডা করে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা রয়েছে।
এবার জমানো জাম দিয়ে ঝটপট শরবত বানিয়ে ফেলুন।
উপকরণ –
জমানো জামের ক্বাথ -দেড় গ্লাস
চিনি ৪ টেবল চামচ
পানি-৪ গ্লাস
লবণ- সামান্য পরিমাণ (ইচ্ছা হলে)
কাঁচা মরিচ- ২টি
প্রণালী- এবার সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ডার বা জ্যুসারের ব্লেন্ড করে নিন। পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
ছবি: সাজ্জাদ হোসেন।
/এফএএন/