ঈদ স্পেশাল রেসিপি

খাসির নবাবি বিরিয়ানি

ঈদের বাকি আর মাত্র কিছুদিন। এরমধ্যেই ঈদের রান্না নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে নিশ্চয়? ঈদের দিনের মেন্যুতে শাহি খাবারের দু-একটি আইটেম তো রাখা চাই-ই! মজাদার খাসির নবাবি বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন ঈদের দিন। জেনে নিন রেসিপি-  

খাসির নবাবি বিরিয়ানি 

উপকরণ

খাসির মাংস- ২ কেজি

এলাচ- ৬টি

লবঙ্গ ৫-৬টি

আনারসের রস- ২ টেবিল চামচ

রসুনের রস- ১ টেবিল চামচ

তেজপাতা- ৪টি

পেঁয়াজের রস- ২ টেবিল চামচ

দারুচিনি- ৬ টুকরা

জাফরান আধা চা চামচ

টক দই- ১ কাপ

লবণ- পরিমাণ মতো

সরিষার তেল- আধা কাপ

সাদা গোলমরিচ গুঁড়া- ২ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ

জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ 

প্রস্তুত প্রণালি

মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ৫-৬ ঘণ্টা রাখতে হবে।

 

উপকরণ

পোলাওয়ের চাল- ১ কেজি

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

জাফরান- ১ চা চামচ

পেস্তাবাদাম কুচি- ৪ টেবিল চামচ

কাজু বাদাম- ১ কাপ

কাঁচামরিচ- ১৫-১৬টি

ঘন দুধ- ১ কাপ

মিষ্টি আতর ৫-৬ ফোঁটা

ঘি- ১ কাপ

মালাই- আধা কাপ

দারুচিনি- ৬ টুকরা

আলুবোখরা- ১০-১২টি

এলাচ- ৪টি

কিশমিশ- ২ টেবিল চামচ

 লবঙ্গ- ৬টি

কেওড়া- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
চাল ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে রেখে দিন। দুধে জাফরান ভিজিয়ে ২০-২৫ মিনিট রাখুন। একটি বড় পাত্রে মাখানো মাংস, কাজু ও আলুবোখরা দিন। তারপর কাঁচামরিচ, চাল, গরম মসলা, কিশমিশ, পেস্তাবাদাম কুচি, দুধ ও মালাই দিন। ৬ কাপ পানি দিয়ে ঘি, জাফরান মিশ্রিত দুধ, মিষ্টি আতর, কিছু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চতুর্দিকে ময়দার মথে আটকিয়ে দিন। ৫ মিনিট বেশি জ্বালে, ১০ মিনিট মাঝারি জ্বালে, ১৫-২০ মিনিট অল্প জ্বালে রাখুন। ১০-১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। নবাবি বিরিয়ানি সার্ভিং ডিশে ঢেলে কিছু পেস্তা কুচি ও বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এনএ/