রাজধানীতে ঈদ বেড়ানো

ঈদের দিন কোথায় যাচ্ছেন বেড়াতে?

আজ ঈদুল ফিতর। আজকের দিনের জন্যী মাসজুড়ে এত আয়োজন! নতুন জামা, নতুন জুতো, নতুন সবকিছু। তবে এগুলো পরে কোথায় বেড়াতে যাওয়া যায়? যারা ঢাকায় ঈদ কাটাচ্ছেন তারা ঈদের দিন কোথায় কোথায় যেতে পারেন তা নিয়েই এ আয়োজন।

ঈদের দিন কোথায় যাচ্ছেন বেড়াতে?

 

লালবাগ কেল্লা: ঢাকার ঐতিহ্যবাহী একটি নিদর্শন হলো লালবাগ কেল্লা। কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে, কেন্দ্রস্থলের দরবার ও হাম্মামখানা, পরীবিবির সমাধি এবং উত্তর-পশ্চিমাংশের শাহি মসজিদ। লাল সবুজে ঘেরা এই লালবাগ কেল্লা হতে পারে ঈদের দিন ঘোরার চমৎকার জায়গা।

আহসান মঞ্জিল: আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে জাদুঘর। নির্মাণ করা হয় ১৮৫৯ সালে। প্রাসাদের ছাদের সুদৃশ্য গম্বুজটি একসময় ছিল ঢাকার সর্বোচ্চ গম্বুজ। মূল ভবনের বাইরে ত্রি-তোরণবিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর। সিঁড়িগুলো সবার দৃষ্টি কেড়ে নেয়। কর্মব্যস্ত জীবনে বাংলার ইতিহাসকে আর একবার মনে করার জন্য ঈদের দিন হতে পারে আপনার উপযুক্ত সময় সাথে চিত্তবিনোদনও থাকবে আপনার সঙ্গে।

জাতীয় জাদুঘর: ঈদের ছুড়িতে বেড়িয়ে আসতে পারেন শাহাবাগে অবস্থিত জাতীয় জাদুঘর থেকে। বাড়ির সবাইকে নিয়ে অনায়াসে যাওয়া যায় এখানে। এখানে গেলে এক সাথে ঘুরে আসতে পারেন পাবলিক লাইব্রেরি, ছবির হাট, সোহরার্দী উদ্যান, কার্জন হল, মৃৎশিল্পের বাজার।

শিশুপার্ক: শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক অন্যতম। ঈদের দিন পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে। 

শিশুমেলা: রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের সামনে আছে শিশুদের নানা আয়োজন নিয়ে শিশু মেলা। আছে নানা ধরনের রাইড। শিশু মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

চিড়িয়াখানা: মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ভেতরে দেখা মিলবে নানা ধরনের পশুপাখির। এ ছাড়া ভেতরে রয়েছে বসার ভালো স্থান। লেক আর সবুজের দেখা পাবেন এখানটায়। ঈদের দিন চলে পারেন বাড়ির কনিষ্ঠ সদস্যদের নিয়ে।

বোটানিক্যাল গার্ডেন: চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বোটানিক্যাল গার্ডেনের সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে চলে আসেন। তবে ঈদের দিন খোলা হাওয়ায় বেড়াতে আসতে পারেন এখানে।

নভোথিয়েটার: রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত এ নভোথিয়েটার। নভোথিয়েটারে দুটি ফিল্ম প্রদর্শিত হয়। মহাকাশ বিষয়ক শো দুটোই। যারা বিজ্ঞান বিষয়ে আগ্রহী তাদের জন্য নভোথিয়েটার ঘোরার জন্য অন্যতম। ঈদের দিন হাতে সময় নিয়ে চলে যেতে পারেন নভোথিয়েটারে।

যমুনা ফিউচার পার্ক:  যমুনা ফিউচার পার্কে ছোট বড় সবাই যেতে পারেন। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। ফুড কোর্টে রয়েছে বিভিন্ন খাবারের ব্যবস্থা। আর ব্লকবাস্টারে চলবে বেশ কিছু সিনেমা 

বসুন্ধরা সিটি: বসুন্ধরা সিটিতেও টপ ফ্লোরের সব গুলো খাবারের দোকান থাকছে ঈদের দিনও খোলা। সেই সঙ্গে স্টার সিনেপ্লেক্স এ ঈদ উপলক্ষে চলবে বেশ কিছু নতুন ছবি। পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বসুন্ধরা সিটিতে।

 

/এফএএন/এনএ/