নিয়মিত রূপচর্চা করার পরও ত্বক প্রাণহীন হয়ে পড়ছে? অনেক সময় দৈনন্দিন কিছু অভ্যাসের কারণে নিজের অজান্তেই আমরা ক্ষতি করে ফেলি ত্বকের।
জেনে নিন ত্বকের সুস্থতার জন্য কোন কোন বদভ্যাস ত্যাগ করা জরুরি-
- গরম পানি দিয়ে গোসল করবেন না। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে রুক্ষ হয়ে পড়ে ত্বক।
- সানস্ক্রিন লোশন নিয়মিত ব্যবহার করবেন। অনেকে কেবল গ্রীষ্মকালেই ব্যবহার করেন এটি যা খুবই অনুচিত। এমনকি বর্ষাতেও সূর্যের তাপে ক্ষতিগ্রস্ত হয় ত্বক।
- ত্বকের মরা চামড়া দূর করার জন্য স্ক্রাব করা জরুরি। তবে অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের জন্য খারাপ। দুইদিন পর পর স্ক্রাব করুন ত্বক।
- ব্রণ নখ দিয়ে খুঁটবেন না। এতে দাগ দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে।
- গায়ে মাখা সাবান মুখের ত্বকে ব্যবহার করবেন না। মুখের ত্বক সংবেদনশীল হয়। গায়ে মাখা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ক্ষতি করে মুখের ত্বকের।
/এনএ/