গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসে বলিউড তারকারা

মুম্বাইয়ে প্রথমবারের মতো হয়ে গেল লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডস। এতে লিজেন্ড অ্যাওয়ার্ড পান শর্মিলা ঠাকুর। গ্ল্যামার ডিভা অব দ্য ইয়ার পুরস্কার পান কারিনা কাপুর। দীপিকা পাডুকোন পান আইকনিক লুক অব দ্য ইয়ার পুরস্কার। মোস্ট ডেজায়েরেবল ডিভা অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে বলিউডের প্রায় সব সুন্দরীই উপস্থিত ছিলেন। ছিল তাদের ফ্যাশন বৈচিত্র্য। দেখে নিন গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসে বলিউড তারকাদের জমকালো সাজের ছবি-

ক্যাটরিনা কাইফ

স্নিগ্ধ সৌন্দর্যে সবার মন জয় করেছেন ক্যাটরিনা কাইফ। সবুজ স্বচ্ছ গাউনে তাকে দেখাচ্ছিল ফ্যাশনেবল।

দীপিকা পাড়ুকোন

দীপিকার হলিউড অভিষেক হতে যাচ্ছে শিগগিরই। তাই ইদানিং পশ্চিমা ধাঁচের পোশাকই বেশি পরতে দেখা যাচ্ছে তাকে। এই অনুষ্ঠানেও তিনি ছিলেন সবার আলোচনার বিষয়।

তাপসী

‘পিংক’ ছবির আলোচিত নায়িকা ছিলেন লাল গাউনে। পেয়েছেন রাইজিং স্টার অফ দ্য ইয়ার পুরস্কার।

তামান্না ভাটিয়া

নতুন নায়িকা তামান্না ভাটিয়া লাল ফ্রিল ড্রেসে এসেছিলেন অনুষ্ঠানে। পিংক মেকআপ আর ন্যুড সু-তে চমৎকার দেখাচ্ছিল তাকে।

শ্রী দেবী

পঞ্চাশোর্ধ শ্রী দেবী গোল্ডেন গাউনে হয়ে ওঠেন তরুণী।

মাধুরী দিক্ষিত

কালো গাউনে স্বতঃস্ফূর্ত অভিনেত্রী মাধুরী।

/এনএ/