শীত এসে গেছে। এসময় ত্বক নষ্ট হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় যে অভিযোগ আসে সেটি হচ্ছে চুল রুক্ষ হয়ে যাওয়া এবং ঝরে পড়া। শীতের এই সংকট থেকে রক্ষা পেতে সবাই সহজ সমাধান খোঁজেন। সাধারণত এসময় তেল সবচেয়ে বড় সঙ্গী রুক্ষতা দূর করতে। তবে আরও বেশি যত্ন চাইলে ব্যবহার করুন অ্যালোভেরা। খুব সহজেই এই একটি উপাদানই, আপনার চুলের যত্নে অসাধারণ কাজ করবে।
১) অ্যালোভেরার জেল বের করে তেলের সঙ্গে মিশিয়ে রাতে ভালোমতো চুলে ম্যাসাজ করুন। সকালে উঠে শ্যাম্পু করে নিন পাবেন ঝলমলে চুল।
২) খুশকি দূর করতে অ্যালোভেরার সঙ্গে মেহেদী পাতা পেস্ট করে চুলে দিন মাসে একবার। খুশকিমুক্ত ঝলমলে চুল অপেক্ষা করছে আপনার জন্য।
৩) প্রতিদিন গোসলের আগে অ্যালোভেরার রস লাগাতে পারলে চুল পড়া শূন্যের কোঠায় নেমে আসবে।
৪) তেলের সঙ্গে অ্যালোভেরা জেল জ্বাল দিয়ে রাখতে পারেন। এটিও রাতে মাথায় দিতে পারেন নিয়মিত। এটি ৭দিন ঠিক থাকে। দুইদিন পর পর চুলে এটি লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন। পাবেন দারুণ নরম ও উজ্জ্বল চুল।
/এফএএন/