নিমের তেল কেন ব্যবহার করবেন?

শীতকালে চুল পড়া ও খুশকির উপদ্রব বেড়ে যায়। রুক্ষতা দূর করে চুল সুস্থ রাখার জন্য নিমের তেলের বিকল্প নেই। নারিকেল তেলের সঙ্গে কয়েকটি নিম পাতা ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে এটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন।

নিমের তেল



জেনে নিন নিমের তেল কেন ব্যবহার করবেন-
খুশকি দূর করতে
মাথার তালুর শুষ্কতা দূর করতে সাহায্য করে নিমের তেল। নিমের তেল ঘষে ঘষে লাগান মাথায়। দূর হবে খুশকি।
মাথার ত্বকের অ্যালার্জি দূর করতে
ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মাথার তালু চুলকায় অনেক সময়। নিমের তেল অ্যালার্জিজনিত চুলকানি দূর করতে পারে।
চুল পড়া বন্ধ করতে
নিমের তেল নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করলে বন্ধ হয় চুল পড়া।
চুলের রুক্ষতা দূর করতে
দুর্বল ও ভেঙে যাওয়া চুলের জন্য নিমের তেল খুবই উপকারী। সপ্তাহে একদিন কুসুম গরম নিমের তেল মাথার তালুতে ঘষে ঘষে লাগান। চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
মাথার ব্রণ দূর করতে
মাথার তালুতে ব্রণ হওয়া খুবই বিরক্তিকর সমস্যা। নিমের তেল দূর করতে পারে এই সমস্যা।
তৈলাক্ত চুলের যত্নে
যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা ব্যবহার করতে পারেন নিমের তেল। এটি দূর করবে বাড়তি তেলের সমস্যা।

/এনএ/