চলছে পিঠা উৎসব

হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ মজার মজার নামের সব পিঠার দেখার মিলল। নামের মতো এসব পিঠা দেখতেও নজরকাড়া। রয়েছে মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠাও। একাদশ জাতীয় পিঠা উৎসব চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। জিভে জল আনা এসব পিঠার দেখা পেতে চাইলে চলে যেতে হবে পিঠার এই মহোৎসবে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব পিঠার আয়োজন রয়েছে এখানে।

বাহারি পিঠা পাওয়া যাচ্ছে উৎসবে

উৎসবে ক্রেতাদের ভিড়
প্রায় প্রতিটি স্টলেই তৈরি করা হচ্ছে গরম গরম পিঠা। টাটকা পিঠার স্বাদ চাইলে চুলা থেকে নামার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে পারেন পছন্দের পিঠাটি। ঝাল পিঠার পাশাপাশি হাঁসের মাংস ও মুরগির মাংসের সঙ্গে রয়েছে চাপটি খাওয়ার ব্যবস্থা। সেটাও তৈরি করে দেওয়া হবে একদম চোখের সামনেই।

হাঁসের মাংস ও চাপটি

সন্দেশের দেখাও মিলবে
মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আগত দর্শক-ক্রেতারা উপভোগ করতে পারবেন আবৃতি, নাটক ও লোকগান।

20180127_17073820180127_171627
২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া পিঠা উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব।