ওয়ারদাহ বাংলাদেশ আয়োজিত অনলাইন ফ্যাশন এবং বিউটি বিষয়ক অনুষ্ঠান ‘ওয়ারদাহ ইন্সপায়ারিং বিউটি’ শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। অনুষ্ঠানটি দুপুর ৩-৩০ মিনিটে ফেসবুক পেজ ও টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন।
বিউটিশিয়ান এবং প্রিভে সেলন স্পা এর স্বত্বাধিকারী নাহিলা হেদায়েত এবং ফ্যাশন ডিজাইনার ও মারিয়ামাহ মডেস্ট ড্রেস এর স্বত্বাধিকারী রোকসানা মরিয়ম রশিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারা সরাসরি দর্শকের প্রশ্নের উত্তর দেবেন। যে কেউ যুক্ত হতে পারবেন ও প্রশ্ন করতে পারবেন এই দুই অতিথিকে।
এই আয়োজনে মিডয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন।