অর্ধেক দামে পলো শার্ট!

নতুন বছরের জন্য প্যাটার্ন স্বাতন্ত্র্যটা এবং ডিজাইনের বৈচিত্র্য নিয়ে ক্যাটস আই এনেছে ফরমাল ও ক্যাজুয়াল পোশাক। ফেব্রুয়ারিজুড়ে থাকছে বাড়তি ছাড়ে কেনাকাটার সুযোগও। যেকোনও নতুন পণ্যে মিলবে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও ছেলেদের জ্যাকেটেও থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়। শুধু ক্যাটস আই স্টোরেই নয়, অনলাইনে কেনাকাটায় পলো শার্ট মিলবে অর্ধেক দামে।

STORY5

ক্যাটস আই এর পরিচালক রিয়াদ সিদ্দিকী জানান, প্রতিটি পণ্যের ফেব্রিকের রং এবং টেক্সচারে ভিন্নতা আনা হয়েছে। । নতুন বছরে ক্রেতাদের ক্যাটস আই পণ্যে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এন্ড অব সিজন সেল শিরোনামে প্রচারণাও। ক্রেতারা ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত নিতে পারবেন মূল্যছাড়ের তিন অফার। 

cats eye sale off (6)