বৈশাখী রান্না

টাকি মাছের ভর্তা

বৈশাখের দিন টেবিলে থাকা চাই বাঙালি খাবারের আয়োজন। নববর্ষে অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই মজাদার টাকি মাছের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন টাকি মাছের ভর্তা। 

টাকি মাছের ভর্তা
উপকরণ
টাকি মাছ- ১/২ কেজি
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
সরিষার তেল- ১/৪কাপ
লেবু পাতা কুচি- ১ চা চামচ
লেবুর খোসা গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- পরিমাণ মতো
মরিচ গুঁড়া- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মাছ ভালো করে পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মেখে সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে মাছের কাঁটা বাছুন। পাত্রে সরিষার তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিন। কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে নেড়ে নামিয়ে বেছে রাখা মাছের সঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস, লেবুর খোসা গুঁড়া ও লেবুপাতা কুচি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।