ঝটপট মেকআপ দূর!

lip-makeup-remover

মেকআপ করা থেকে ওঠানোর ঝক্কিই যেন বেশি! যাদের এ অভিযোগ তাদের জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে ঝটপট মেকআপ ওঠানোর টিপস- 

যা যা লাগবে

  • আধা কাপ ক্যাস্টর অয়েল
  • আধা কাপ অলিভ অয়েল
  • এক টুকরা নরম কাপড়
     

মেকআপ তুলবেন যেভাবে
একটি পাত্রে ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মেশান। তেলের মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ ঘষুন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে কাপড়টি মুখের উপর দিয়ে রাখুন ১ মিনিট। মেকআপ উঠে যাবে সহজেই।

ছবি: সংগ্রহ 

/এনএ/