উচ্চতা ও বয়স অনুযায়ী বেশি ওজন থাকা যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি কম ওজন থাকলে সেটাও কিন্তু বেশ দুশ্চিন্তার বিষয়। সঠিক ডায়েট মেনে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোটা তখন ভীষণ প্রয়োজন। জেনে নিন প্রয়োজনীয় কিছু বিষয়।
This-Eating-Habit-Could-Make-You-Gain-Weight-But-It-Has-Nothing-to-Do-With-Your-Food-543080905-Karpenkov-Denis-1024x683
- ওজন বাড়াতে চাইলে প্রতিদিন আপনার শরীর যতটা ক্যালোরি বার্ন করছে, তার চেয়ে বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করুন। তবে সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চাও জরুরি।
- ডায়েটের মাধ্যমে শরীরে যেন সব ধরনের পুষ্টিই পৌঁছে, সেদিকে খেয়াল রাখুন। অল্প পরিমাণে খাবার খান বারবার।
- আনস্যাচুরেটেড ফ্যাট বা ‘গুড ফ্যাট’ গ্রহণ করুন। এই ধরনের ফ্যাট অল্প সময়ে ওজন বাড়াতে সাহায্য করবে।
- প্রতিদিনের রান্নায় ১ টেবিল চামচ ফ্ল্যাক্সসিড অয়েল বা ২ টেবিল চামচ অলিভ অয়েল যোগ করুন। এতে শরীরে প্রতিদিন প্রায় ৪০০-৫০০ ক্যালোরি বেশি যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত খাবার খাওয়ারও প্রয়োজন হবে না।
- হাই প্রোটিন জাতীয় (লো স্যাচুরেটেড ফ্যাট) খাবার যেমন মাছ, চিকেন ব্রেস্ট, ডিম, আমন্ড বা কাজুবাদাম, ফ্ল্যাক্সসিড অয়েল ইত্যাদি নিয়মিত খান। যদি শরীরে কোনও ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে তা পূরণ করার চেষ্টা করুন। শরীরে সব পুষ্টি উপাদান যথাযথ পরিমাণে না থাকলে, তা সঠিক ওজনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
- আলু, রুটি, নুডলস, শুকনা ফল, ডার্ক চকোলেট, সামুদ্রিক মাছও ওজন বাড়াতে সাহায্য করে।
- স্মুদি, ব্যানানা শেক এগুলো রাখতে পারেন খাদ্য তালিকায়।