আজ চাই আলু পরাটা

আলু পরাটা

রাতের খাবারে ভাত বা রুটি একদম একঘেয়ে হয়ে যাচ্ছে। আজ দরকার একটু ভিন্নকিছু। চাইলেই আমরা রুটির বদলে আলু পরাটা বানিয়ে ফেলতে পারি। সঙ্গে একটু আলু ভর্তা যোগ করে বানিয়ে ফেলা যায় দারুণ আলু পরাটা । আজ রাতে হয়ে যাক আলু পরাটা। 

উপকরণ:

ডো এর জন্য -

ময়দা- ২ কাপ

তেল -২ টেবিল চামচ

পানি -আন্দাজ মতো

ভর্তার জন্য :

আলু -৪/৫ টি

লবণ -আন্দাজমতো

পেয়াজ-মিহি কুচি ১/৪ কাপ

ধনেপাতা -পছন্দ অনুযায়ী

সরিষার তেল- ১ টেবিল চামচ

টালা শুকনা মরিচ- ২/৩ টি

ভাজার জন্য তেল- পরিমাণ মতো

 প্রণালী: প্রথমে আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকায়ে নিবেন । তেল ছাড়া ভর্তার সব উপকরন দিয়ে আলুকে মাখিয়ে নিবেন । তারপর প্যান এ সরিষার তেল দিয়ে আলু ভর্তা দিয়ে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নিবেন ।তারপর আলুভর্তার সাথে ময়দা, লবণ, তেল ও  আন্দাজমতো পানি দিয়ে মাখিয়ে ছোট ছোট লেচি কেটে বেলে নিবেন । তারপর পরাটার মতো কম তেল দিয়ে ভেজে  গরম গরম পরিবেশন করুন । চাইলে একটু মাখন দিয়েও পরিবেশন করতে পারেন।

/এফএএন/