সায়েন্স ইন্সপায়ার্ড চিত্র প্রদর্শনী শেষ হচ্ছে আজ

সায়েন্স ইন্সপায়ার্ড চিত্র প্রদর্শনী

ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে শিল্পী আরিফ আহমেদের একক চিত্র প্রদর্শনী। বৈচিত্র্যময় মহাজাগতিক বিষয় নিয়ে ‘উন্মাদ’ আয়োজন করেছে এ চিত্র প্রদর্শনীর। পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে আজ ২১ জানুয়ারি রাত ৮টায়। এ ধরনের বিজ্ঞানমনস্ক চিত্র প্রদর্শনী বাংলাদেশে এই প্রথম। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন।

 

/এনএ/