বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ (১৮ ডিসেম্বর) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ৫ থেকে ১২ বছর বয়সী প্রায় ২০০ প্রতিযোগী অংশ নিয়েছে এতে।
দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ করে। প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টায়। সময়সীমা ছিল এক ঘন্টা। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় দুপুর সাড়ে ১২টায়। আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীদ হামিদ এফ আই এইচ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ ইরা মাসুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর শামীম শিকদার।