অটিজম: কোন বয়সে শিশুর কোন লক্ষণ দেখলে সচেতন হতে হবে

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার শিশুদের স্নায়ুবিকাশজনিত সমস্যা। একটি শিশু যখন বেড়ে ওঠে, তখন বয়স অনুযায়ী বিভিন্ন ধাপে স্বাভাবিক নানা দক্ষতা অর্জন করে সে। যেমন ভাষাগত দক্ষতা, বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করা, সামাজিক দক্ষতা ইত্যাদি। যদি এই স্বাভাবিক বিকাশগুলোতে কোনও অস্বাভাবিকতা চোখে পড়ে, তবে সচেতন হওয়া খুব জরুরি। শিশু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কি না সেটা বোঝার জন্য প্রথম তিন বছর সচেতন থাকতে হবে বলে জানালেন ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের প্রভাষক ফারিহা রহমান। শিশুর কোন কোন লক্ষণ দেখে দ্রুত বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করতে হবে জানালেন সেটাও।

 

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর একদম প্রথম লক্ষণ হচ্ছে রেসপন্স। শিশু কারোর ডাকে সাড়া দিচ্ছে কিনা, সাড়া দিলেও সেটা সঙ্গে সঙ্গে নাকি অনেক দেরিতে- সেদিকে লক্ষ রাখতে হবে।