কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে কি রক্ত বাড়ে?

জীবনযাপন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১২:২৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:২৮

কবুতরের মাংস কিংবা মুরগির বাচ্চা খেলে শরীরে রক্ত বাড়ে এমন ধারণা প্রচলিত রয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে রক্তস্বল্পতায় ভুগলে অনেকে এসব খাবার খাওয়ার পরামর্শ দেন। তবে এই ধারণার পেছনে কতটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে?

চিকিৎসক ও পুষ্টিবিশেষজ্ঞদের মতে, রক্ত বাড়ানোর জন্য কবুতরের মাংস বা মুরগির বাচ্চার বিশেষ কোনও গুণ নেই। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহযোগী অধ্যাপক ও রক্তরোগ এবং রক্তের ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. গুলজার হোসেন সম্প্রতি তাঁর ফেসবুক পেজে এ বিষয়ে কথা বলেছেন।

তিনি জানান, কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে অন্য মাংসের তুলনায় বেশি রক্ত তৈরি হয় এমন ধারণা সঠিক নয়। তাঁর মতে, কবুতর ও মুরগির বাচ্চার মধ্যে এমন কোনও বিশেষ উপাদান নেই, যা এগুলোকে অন্যান্য মাংসের তুলনায় রক্ত বাড়ানোর ক্ষেত্রে বেশি কার্যকর করে তোলে। বরং বড় মুরগি কিংবা গরু-খাসির মাংসে এর চেয়ে বেশি পরিমাণে শরীরের জন্য প্রয়োজনীয় মায়োপ্রবিন ও আয়রন পাওয়া যায়। তাই শুধু রক্ত বাড়ানোর আশায় কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খাওয়ার বিশেষ প্রয়োজন নেই।

রক্ত বাড়াতে কোন খাবার উপকারী?

শরীরে রক্তের ঘাটতি বা রক্তস্বল্পতা দেখা দিলে এর কারণ জানা জরুরি। আয়রনের ঘাটতি রক্তস্বল্পতার অন্যতম কারণ হলেও ভিটামিন বি১২, ফলেটের ঘাটতি কিংবা অন্যান্য শারীরিক সমস্যার কারণেও এটি হতে পারে। আয়রনের ঘাটতি পূরণে গরু ও খাসির মাংস, মাছ, ডিম, ডাল, শিমজাতীয় খাবার এবং সবুজ শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। এ ছাড়া ভিটামিন সি-সমৃদ্ধ ফলমূল, যেমন পেয়ারা, কমলা ও লেবু, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সহায়তা করে।

রক্তস্বল্পতা হলে কী করবেন?

দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা কিংবা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো লক্ষণ দেখা দিলে রক্তস্বল্পতা আছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা এবং প্রয়োজনে আয়রনের ঘাটতি পরীক্ষা করা যেতে পারে।

রক্তস্বল্পতার কারণ নির্ণয় না করে শুধু নির্দিষ্ট কোনও খাবারের ওপর নির্ভর করা ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও সুষম খাদ্যাভ্যাসই রক্তস্বল্পতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুতরাং, কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে বিশেষভাবে রক্ত বাড়ে এমন ধারণার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং শরীরের প্রয়োজন অনুযায়ী সুষম খাবার গ্রহণ এবং রক্তস্বল্পতার প্রকৃত কারণ শনাক্ত করাই বেশি গুরুত্বপূর্ণ।

/এমএএল/
সম্পর্কিত
হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হলে কেন সব সময় কাজে আসে না সিপিআর?
বারবার ঠান্ডা লাগছে, সারছে না কাশি? শিশুর হাঁপানির লক্ষণ চিনুন
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
সর্বশেষ খবর
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?