'সারা-ঢেউ'র সকল পণ্যে মূল্যহ্রাস

সব ধরনের পোশাকে ৩০ শতাংশ মূল্য হ্রাসের অফার দিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল ও ‘ঢেউ।’ ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে এই মূল্যছাড় অফার। গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক থাকছে এই ছাড়ের আওতায়।

আরামদায়ক কাপড়ে তৈরি ক্যাজুয়াল কিংবা ফরমাল পোশাকসহ নিত্যদিনের সব পোশাক থাকছে ঢেউ ও সারা লাইফস্টাইলে। সকল আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনা পোশাকে মূল্যছাড় অফার থাকবে। এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। এই অফার চলাকালীন ‘সারা’র ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না।