ফ্যাশন হাউস বিশ্বরঙের আয়োজনে আগামী ৩০ আগস্ট রাজশাহীর সকল নবীন উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক আড্ডা অনুষ্ঠিত হবে। নবীন উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘উদ্যোক্তা ভূমি’র রাজশাহী পর্বের আয়োজন এটি। এর আগে আয়োজনটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়।
রাজশাহী নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্র সকাল ১০টা থেকে চলবে উদ্যোক্তা ভূমির আড্ডা। উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্বের সার্বিক সহযোগিতা ও আয়োজনে আছে মাহি বুটিক হাউজ এবং উদ্যোক্তা মুন্নি আক্তার।
উল্লেখ্য, বিশ্বরঙ এর আগে ২০-২০ কালারস, বাসন্তী সুন্দরী ও শারদ সাজে বিশ্বরঙের দিদির মতো আয়োজন পরিচালনা করেছিল।