আটা মাখার পর আঙুল থেকে উঠতে চায় না? জেনে নিন টিপস

আটা কিংবা ময়দার ডো বানানোর পর আঠালো হয়েন লেগে থাকে আঙুলে ও নখের কোণে। এগুলো সহজে উঠতে চায় না। সবসময় রগড়ে হাত ধোয়াটাও বিরক্তিকর মনে হয়। কিছু কৌশল জানা থাকলে সমাধান হবে এই সমস্যার।  

  • আটা মেখে রুটি তৈরি হয়ে গেলে পানি দিয়ে হাত না ধুয়ে বেশ কিছুটা আটা বা ময়দা হাতে ঘষে নিন। এভাবে ঘষলে আঙুলে আটকে থাকা আটা ঝরে যাবে।
  • অনেকে মনে করেন গরম পানি দিয়ে হাত ধুলে দ্রুত আটা-ময়দা চলে যাবে। তবে এটা ভুল ধারণা। বরং ঠান্ডা পানি ব্যবহার করে হাত ধুলে দ্রুত নিস্তার পাবেন এগুলো থেকে।
  • হাতে আটা শুকিয়ে গেলে দুই হাত ভালো করে ঘষে নিন। শুকনো আটা আঙুল থেকে  বেরিয়ে আসবে।
  • হাতে তেল মেখে নিলেও এই সমস্যার সমাধান হবে। আটা মাখার সময়েও হাতের তালুতে তেল মেখে নিতে পারেন। তাহলে চট করে আটা বা ময়দা হাতে জড়িয়ে যাবে না।
  • হাতের তালুতে কিছুটা লবণ অথবা চিনি নিয়ে দুই হাত ভালো করে ঘষে নিন। এতে আঙুলের ফাঁকে লেগে থাকা আটা বেরিয়ে আসবে। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত।