প্রায় দুই লাখ পণ্যের উপর ৩০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা।’ এই অফারে ক্রেতারা ঢাকা ও ঢাকার বাইরে মোট ১৫টি আউটলেট, ই-কমার্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে পারবেন।
অফারটি চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন।মেনজ, উমেনস, বয়েজ ও গার্লস ক্যাটাগরির পণ্য। পুরুষদের পোশাকের মধ্যে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বোটম, পাঞ্জাবি, কটি, পলো ও টিশার্টে মিলছে অফারটি।
উমেন্স ক্যাটাগরিতে মিলছে টুপিস, থ্রিপিস বোটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরও কিছু পণ্যে। বয়েজ ক্যাটাগরিতে ছাড় থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পসুট, টু পিস, বোটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বোটম, ফ্রক, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এই অফার।