লেবু ঘরে থাকতে থাকতে শক্ত হয়ে গেছে, রঙও বদলে হয়ে গেছে বাদামি। অতিরিক্ত পাকা বা শুকনা লেবু ফেলে না দিয়ে গৃহস্থালি কাজে লাগাতে পারেন। জেনে নিন কীভাবে কাজে লাগাবেন।
- খুব সহজেই কাটিং বোর্ড, সিঙ্ক, এমনকি মাইক্রোওয়েভ পর্যন্ত পরিষ্কার করে দিতে পারে লেবু। কারণ এতে রয়েছে অ্যাসিডিক উপাদান।
- ফ্রিজ বা ডাস্টবিনে বাজে গন্ধ হলে পুরনো লেবুর একটা টুকরো ফেলে রাখুন। আরও ভালো হয় যদি একটু বেকিং সোডা মিশিয়ে রাখতে পারেন।
- হাতের দুর্গন্ধ দূর করতে পারে লেবু। রসুন-পেঁয়াজ কাটার পর হাতে যদি গন্ধ লেগে থাকে, লেবুর টুকরো হাতে ঘষে নিন। গন্ধ হয়ে যাবে গায়েব!
- ত্বকের যত্নে লেবু কাজে লাগাতে পারেন। শুকনো লেবুর খোসা ব্লেন্ড করে চিনি বা ওটমিল মেশান। মিশ্রণটি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ত্বকে
- লেবুর খোসা কম্পোস্টে ব্যবহার করুন। গাছের স্বাস্থ্য ভালো থাকবে।