চুল পড়া এখন খুব সাধারণ একটি সমস্যা। বয়স, দূষণ, মানসিক চাপ, হরমোনের অসামঞ্জস্যতা কিংবা খাবারে পুষ্টির ঘাটতি- সব মিলিয়েই বাড়ছে চুল পড়ার সমস্যা। বাজারে নানা ধরনের প্রোডাক্ট থাকলেও অনেক সময় সহজ ঘরোয়া উপায়ই এই সমস্যার সমাধানে কার্যকর হয়।
নারকেল তেল
নারকেল তেল মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ফলে চুলের গোড়া মজবুত হয়। সপ্তাহে অন্তত দুই দিন গরম নারকেল তেল দিয়ে স্কাল্প ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়।
মেথি
মেথি ভিজিয়ে পেস্ট করে মাথার তালুতে লাগালে চুল পড়া কমে। এতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড নতুন চুল গজাতে সাহায্য করে।
অ্যালোভেরা
অ্যালোভেরা জেল মাথার ত্বক ঠান্ডা রাখে, খুশকি কমায় এবং চুলের ভাঙন রোধ করে। সরাসরি পাতার ভেতরের জেল স্কাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
আমলকী
আমলকীর রস বা তেল চুলের গোড়াকে শক্ত করে, পাকা চুল দেরি করে এবং উজ্জ্বলতা আনে। শুকনো আমলকি পাউডার নারকেল তেলে ফুটিয়ে ব্যবহার করলেও চুল পড়া কমে।
পেঁয়াজের রস
পেঁয়াজে থাকা সালফার চুলের ফলিকলকে পুষ্টি জোগায়। চুল পড়া রোধে পেঁয়াজের রস স্কাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন।
ডিমের মাস্ক
ডিমে থাকা প্রোটিন, সালফার ও জিঙ্ক চুলের জন্য খুবই উপকারী। ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল মিশিয়ে মাস্ক বানিয়ে সপ্তাহে একবার ব্যবহার করলে চুল পড়া
জেনে নিন
যাদের অ্যালার্জি আছে, তারা কোনও উপাদান ব্যবহারের আগে সামান্য পরীক্ষা করে নেবেন। আর দীর্ঘমেয়াদে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।