ভিটামিন সি সিরাম কী সত্যিই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়

জীবনযাপন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৮:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৪৫

ভিটামিন সি সিরাম ত্বকের যত্নে বহুল ব্যবহৃত একটি উপাদান। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে অনেকেই মনে করেন, এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে অতিরিক্ত সুরক্ষা দিতে পারে। কিন্তু ভিটামিন সি কি সত্যিই সানস্ক্রিনের মতো কাজ করে, নাকি এর ভূমিকা সম্পূর্ণ ভিন্ন? বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি সরাসরি সূর্যের রশ্মি আটকাতে পারে না, তবে সানস্ক্রিনের সঙ্গে ব্যবহার করলে এটি ইউভি রশ্মির কারণে হওয়া ক্ষতি কমাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞ জানান, সানস্ক্রিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যে রশ্মিগুলো ত্বকে রোদে পোড়া (সানবার্ন) সৃষ্টি করে এবং ত্বকের ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণ সানস্ক্রিন প্রধানত এই ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি, সানস্ক্রিন ইউভিএ রশ্মিকেও প্রতিহত করে, যা ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দেওয়ার জন্য দায়ী।

এ বিষয়ে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের চর্মরোগবিদ্যার অধ্যাপক রোজালিন্ড সিম্পসন বলেন, ‘‘ভিটামিন সি এই দুইটির কোনওটিই করে না। তবে ধারণা করা হয়, এটি ভিন্ন একটি উপায়ে সূর্যের কারণে হওয়া ত্বকের ক্ষতি প্রতিরোধে সাহায্য করতে পারে।’’

সিম্পসন আরও বলেন, “ভিটামিন সি’র মতো অ্যান্টিঅক্সিডেন্ট এখন খুবই আলোচিত একটি বিষয়। মানুষ জানতে আগ্রহী যে, এটি অতিবেগুনি (ইউভি) রশ্মি ও দূষণের কারণে তৈরি হওয়া ফ্রি র‍্যাডিক্যালকে নিষ্ক্রিয় করে ত্বকের সৌন্দর্য বাড়াতে পারে কি না।’’

তবে তিনি বলেন, ‘‘এসব ফ্রি র‍্যাডিক্যাল কোলাজেন ভেঙে ফেলে এবং ত্বকের দৃঢ়তা কমিয়ে দেয়। ভিটামিন সি ইউভিএ রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে সাহায্য করে বলে মনে হয়, তবে এটি কেবল সানস্ক্রিনের সঙ্গে ব্যবহার করলে কার্যকর হয়।’’

সিম্পসন বলেন, ‘‘যেখানে সানস্ক্রিন এক ধরনের ইউভি ফিল্টারের মতো কাজ করে, সেখানে অ্যান্টিঅক্সিডেন্টগুলো অতিরিক্ত প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করে বলে মনে করা হয়। ইউভিএ রশ্মির সংস্পর্শে ত্বকে অস্থিতিশীল ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হয়, যা কোষের গঠন নষ্ট করে ক্ষতি করতে পারে। আর ভিটামিন সি এসব ফ্রি র‍্যাডিক্যালের এই ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করতে সাহায্য করে বলে ধারণা করা হয়।’’

১৯৯৬ সালের একটি গবেষণায় ইউভি রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ভিটামিন সি ও ই-সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল। এ পরীক্ষা—সানস্ক্রিনের সঙ্গে এবং সানস্ক্রিন ছাড়া উভয় অবস্থাতেই করা হয়।

গবেষণায় দেখা যায়, ভিটামিন সি ইউভিএ রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এটি কেবল সানস্ক্রিনের সঙ্গে ব্যবহার করা হলে কার্যকর হয়। গবেষকরা উপসংহারে বলেন, প্রচলিত সূর্য সুরক্ষা পণ্যের সঙ্গে ব্যবহার করলে অ্যান্টিঅক্সিডেন্টগুলো অতিরিক্ত সুরক্ষা প্রদান করতে পারে।

এ ক্ষেত্রে সিম্পসন বলেন, ভালো মানের, ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যাতে ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা থাকে। এছাড়া রোদে থাকার সময় সচেতন অভ্যাসের কোনও বিকল্প নেই বলেও জানান তিনি।

এর অর্থ হলো সানস্ক্রিন ব্যবহার করা, নিয়মিতভাবে তা আবার লাগানো এবং দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি সূর্যালোকের সংস্পর্শে কম আসাই হলো ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা পাওয়ার সঠিক পদ্ধতি।

/এমএএল/
সম্পর্কিত
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার