ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না

চকলেট মুস

চকলেট মুস আসলে ফরাসি খাবার, কিন্তু এখন প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ায় যারা একটু ফিউশন বা ওয়েস্টার্ন ডেজার্ট পছন্দ করেন, তাদের কাছে এটা বেশ প্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে অনেকেই ফিরনি, সেমাই পায়েস বা দই পছন্দ করে— চকলেট মুস সেই টেক্সচারের একটা আধুনিক/চকলেটি সংস্করণ মনে হয়। তাই যারা ঐসব দুধ–ডিম–মিষ্টিভিত্তিক খাবার পছন্দ করে, তারাই সাধারণত মুসও ভালোবাসে।

উপকরণ

ডার্ক চকলেট ২০০ গ্রাম

হুইপড ক্রিম ১ কাপ (দুধের হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম অনেকক্ষণ বিট বা ফেটিয়ে তৈরি করা এক ধরনের হালকা, ফ্লাফি ক্রিম)

ডিমের কুসুম ২টি

চিনি ২ টেবিলচামচ

প্রণালী

ডার্ক চকলেট ডাবল বোয়েলারে (সরাসরি আগুনে না দিয়ে, গরম পানির বাষ্প বা তাপ দিয়ে আস্তে আস্তে গলানো বা রান্না করা) গলিয়ে নিন। ডিমের কুসুম ও চিনি ফেটিয়ে নরম করুন। গলানো চকলেটের সাথে মিশিয়ে নিন। হুইপড ক্রিম মিশিয়ে গ্লাসে ঢেলে ২–৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।চকলেট মুস

স্ট্রবেরি চিজকেক (নো-বেক)

উপকরণ

বিস্কুট গুঁড়া ১ কাপ

মাখন ৩ টেবিলচামচ

ক্রিম চিজ ২০০ গ্রাম

কনডেন্সড মিল্ক আধা কাপ

জেলাটিন ১ টেবিলচামচ

স্ট্রবেরি জ্যাম আধা কাপ

প্রণালী

বিস্কুট গুঁড়া ও মাখন মিশিয়ে বেস তৈরি করে ফ্রিজে দিন। বেস হলো ডেজার্টের নিচের স্তর। সাধারণত বিস্কুট গুঁড়া ও গলানো মাখন মিশিয়ে চেপে নিচে বসানো হয়। বেস ফ্রিজে রেখে, এরপর ক্রিম চিজ ও কনডেন্সড মিল্ক ব্লেন্ড করুন। গরম পানিতে জেলাটিন গুলে মিশ্রণে দিন। বেসের উপর ঢেলে ফ্রিজে সেট করুন। উপরে স্ট্রবেরি জ্যাম ছড়িয়ে দিন।স্ট্রবেরি চিজকেককুকিজ আইসক্রিম সান্ডে

কুকিজ আইসক্রিম সান্ডে একেবারেই ওয়েস্টার্ন ধাঁচের ডেজার্ট, তবে দক্ষিণ এশিয়ায়ও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশি খাবারের ভক্তরাও এটা খেতে পছন্দে করেন, বিশেষ করে যারা মিষ্টি আর ঠাণ্ডা দুটো একসাথে চান। যারা মিষ্টি দই, কুলফি, ফালুদা বা লাচ্ছি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম অনন্য। শাহী টুকরা বা শাহী ফিরনির মতো মিষ্টি খাবারের সাথে আইসক্রিম মিশিয়ে খাওয়ার অভ্যাস থেকে অনেকেই সান্ডে উপভোগ করেন। পার্টি, জন্মদিন বা বিশেষ দিনে এটি পরিবেশনে ভিন্নতা আসে।

উপকরণ

ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ

চকলেট কুকিজ ২টি

চকলেট সিরাপ ২ টেবিলচামচ

বাদাম কুচি অল্প

প্রণালী

একটা গ্লাস বা বাটির তলায় কুকিজ ভেঙে ছড়িয়ে দিন। তার উপর ১–২ স্কুপ আইসক্রিম দিন। আবার একটু কুকিজ ভেঙে ছড়িয়ে দিন। এবার উপরে চকলেট সিরাপ বা ক্যারামেল সিরাপ ঢেলে দিন পরিমাণ মতো। চাইলে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে দিন। শেষে হুইপড ক্রিম দিলে দেখতে আরও সুন্দর লাগবে।কুকিজ আইসক্রিম সান্ডে

ক্যারামেল পুডিং

ক্যারামেল পুডিং শুধু সুস্বাদুই নয়, কিছু দরকারি পুষ্টিগুণও আছে। তবে এতে চিনি ও ক্যালরির পরিমাণ বেশি, তাই পরিমিত খাওয়াই ভালো। দুধ ও ডিমের কারণে ভালো মানের প্রোটিন পাওয়া যায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁতের জন্য সহায়ক। দ্রুত এনার্জি দেয়, তাই মুড ফ্রেশ করতে সাহায্য করে।

উপকরণ

দুধ ২ কাপ

ডিম ৩টি

চিনি আধা কাপ (ক্যারামেলের জন্য বাড়তি ৩ টেবিলচামচ)

ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা

প্রণালী

প্রথমে চুলার উপর পাত্র দিয়ে তাতে চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করে পুডিং বানানোর পাত্রে ঢেলে দিন। দুধ গরম করে তাতে চিনি মিশিয়ে ঠাণ্ডা করুন। আলাদা পাত্রে ডিম ফেটে দুধের সাথে মিশিয়ে ভ্যানিলা দিন। ক্যারামেলের উপর মিশ্রণ ঢেলে স্টিম বা ওভেনে ৪৫ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে সাবধানে উল্টো করে পাত্রে ঢেলে পরিবেশন করুন।ক্যারামেল পুডিং