পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ

ফিচার ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৫:১৭ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:১৭

সকালের ণাশতা হোক কিংবা শিশুর স্কুলের টিফিন পাউরুটি দিয়ে নানা পদ তৈরি করা যায়। তবে অনেক শিশুই পাউরুটির চারপাশের শক্ত বাদামি অংশ খেতে চায় না। তাই স্যান্ডউইচ বানানোর সময়ে সেই ধারগুলি কেটে ফেলে দেন অনেকেই। কিন্তু ফেলে দেওয়া এই অংশ দিয়েই তৈরি করা যায় মুচমুচে স্ন্যাকস থেকে শুরু করে নরম পুডিং। রইল তিনটি সহজ রেসিপি।

পাউরুটির ধার দিয়ে তৈরি করা পাকোড়া (ছবি: সংগৃহীত)

১. পাউরুটির ধার দিয়ে পাকোড়া

উপকরণ: পাউরুটির ধার এক কাপ, বেসন চার টেবিল চামচ, চালের গুঁড়ো এক টেবিল চামচ, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি, হলুদ, মরিচগুঁড়ো, লবণ ও পরিমাণমতো পানি।

প্রণালী: একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও মশলা মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এ বার পাউরুটির ধারগুলি ছোট টুকরো করে ব্যাটারে মাখিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন। উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

চিজি গার্লিক ব্রেড স্টিক (ছবি: সংগৃহীত)

২. চিজি গার্লিক ব্রেড স্টিক

উপকরণ: পাউরুটির ধার ৮-১০টি, মাখন দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, ধনেপাতাকুচি, গ্রেট করা চিজ ও অরিগ্যানো।

প্রণালী: গলানো মাখনের সঙ্গে রসুনবাটা ও ধনেপাতাকুচি মিশিয়ে নিন। পাউরুটির ধারগুলিতে এই মিশ্রণ ব্রাশ করে উপর থেকে চিজ ও অরিগ্যানো ছড়িয়ে দিন। এ বার প্রি-হিটেড ওভেন বা এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করুন। চিজ গলে সোনালি রং ধরলেই তৈরি। টম্যাটো সস বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারেন।

পাউরুটির ধার দিয়ে তৈরি পুডিং (ছবি: সংগৃহীত)

৩. পাউরুটির ধার দিয়ে পুডিং

উপকরণ: পাউরুটির ধার এক কাপ, দুধ এক কাপ, ডিম একটি, চিনি তিন টেবিল চামচ, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, কিশমিশ ও কাজু।

প্রণালী: প্রথমে দুধ, ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটিয়ে নিন। একটি বাটিতে পাউরুটির ধারগুলি ছোট করে সাজিয়ে তার উপর দুধের মিশ্রণ ঢেলে দিন। ১০ মিনিট ভিজিয়ে রাখুন, যাতে পাউরুটি দুধ শুষে নেয়। উপর থেকে কিশমিশ ও কাজু ছড়িয়ে মাইক্রোওয়েভে প্রায় ৫ মিনিট রান্না করুন। চাইলে ঢাকা কড়াইতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটিটি রেখে ভাপেও তৈরি করতে পারেন। ঠান্ডা হলে পরিবেশন করুন নরম, তুলতুলে পুডিং।

/এমএএল/
সম্পর্কিত
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
ফ্রিজের শক্ত ভাত ঝরঝরে করতে বরফের সহজ কৌশল
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, বেশি মিরপুরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, বেশি মিরপুরে
রুমমেটকে বোমা হামলার হুমকি, আটকের পর বললেন ‘মজা করেছি’
রুমমেটকে বোমা হামলার হুমকি, আটকের পর বললেন ‘মজা করেছি’
‘কূটনৈতিক প্রচেষ্টায় এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর বাড়ানো সম্ভব হয়েছে’
‘কূটনৈতিক প্রচেষ্টায় এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর বাড়ানো সম্ভব হয়েছে’
কীর্তনখোলায় কোস্ট গার্ডের ধাক্কায় কার্গোতে ফাটল, তদন্তে কমিটি
কীর্তনখোলায় কোস্ট গার্ডের ধাক্কায় কার্গোতে ফাটল, তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা