ঠাণ্ডা, সর্দি-কাশি উপশমে প্রাচীনকাল থেকেই ঝাঁঝালো আদা ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া প্রতিদিন আদা খাওয়ার অভ্যাস থাকলে দূর হয় অনেক ধরনের রোগবালাই। জেনে নিন আদার গুণাগুণ-
- প্রতিদিন সকালে আদা পানি পান করলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
- আদা খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।
- খাওয়ার আগে সামান্য আদা চিবিয়ে খেলে রুচি বাড়ে।
- মাথা ব্যথা কমাতে সাহায্য করে আদা।
- এক টুকরা আদা পানিতে ফুটিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে পান করুন পানি। সর্দি-কাশি দূর হবে।
- দাঁত ব্যথা হলে আদা চিবিয়ে খান। আদা পানিতে ফুটিয়ে গার্গল করলেও উপকার পাবেন।
- বমি বমি ভাব কমায় কাঁচা আদা।
- হজমে গণ্ডগোল হলে আদা খান। পানিতে আদা দুটিয়ে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করুন। অ্যাসিডিটি ও হজমের সমস্যা দূর হবে।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/