বেকিং সোডা ও লেবু
১/৪ কাপ বেকিং সোডার সঙ্গে ৮ কাপ কুসুম গরম পানি মেশান। একটি লেবুর রস পুরোটা দিয়ে দিন এতে। দ্রবণে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। সপ্তাহে কয়েকবার করলে দূর হবে পায়ের বিরক্তিকর দুর্গন্ধ।
ভিনেগার
১/২ কাপ ভিনেগারের সঙ্গে ৮ কাপ কুসুম গরম পানি মেশান। দ্রবণে পা ভিজিয়ে রাখুন। ২৫ মিনিট পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন পা।
ল্যাভেন্ডার অয়েল
কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। প্রতিদিন করলে দূর হবে পায়ের দুর্গন্ধ।
ফিটকিরি
এক মগ পানিতে ১ চা চামচ ফিটকিরি পাউডার মেশান। পা ডুবিয়ে রাখুন ফিটকিরি মেশানো পানিতে। চলে যাবে পায়ের দুর্গন্ধ।
ওটমিল
২ চা চামচ ওটমিল এক মগ পানিতে মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। প্রতিদিন এভাবে করলে দূর হবে ঘামের দুর্গন্ধ।
/এনএ/