হেঁচকি উঠছে?

হেঁচকি



মিটিং বা জরুরি কোনও কাজে আছেন, হঠাৎ শুরু হলো হেঁচকি! বিব্রতকর হেঁচকি বন্ধের জন্য তাৎক্ষণিক কী করবেন? জেনে নিন হেঁচকি বন্ধের কিছু টিপস। তবে এগুলোতে কাজ না হলে এবং দীর্ঘক্ষণ হেঁচকি চলতে থাকলে ডাক্তারের পরামর্শ নেইয়া জরুরি।

  • ১ চা চামচ চিনি চিবিয়ে খান। এটি হেঁচকি দূর করার অন্যতম সহজ পদ্ধতি।
  • ১ গ্লাস পানি এক নিঃশ্বাসে পান করে ফেলুন। হেঁচকি উঠবে না আর।
  • হেঁচকি উঠলে নাক ও মুখ চেপে শ্বাস বন্ধ করে রাখুন। বন্ধ হবে হেঁচকি।
  • মৌরি বা কালোজিরা চিবিয়ে খান। চলে যাবে হেঁচকি।
  • হেঁচকি উঠলে ১ চা চামচ পিনাট বাটার খেয়ে ফেলুন। বন্ধ হবে হেঁচকি ওঠা।
  • এই পদ্ধতিটি হাস্যকর শোনালেও বেশ কার্যকর। হেঁচকি উঠতে শুরু করলে জিহ্বা বের করে রাখুন কিছুক্ষণ। দূর হবে হেঁচকি।
  • একটি কাগজের ব্যাগের ওপর মুখ নিয়ে বার কয়েক নিঃশ্বাস নিন। হেঁচকি ওঠা বন্ধ হবে।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/